নারী দিবসে বাকৃবিতে ছাত্রীদের সাইকেল র্যালি

আপডেট : ১০ মার্চ ২০১৭, ০১:৫২

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রীদের সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাড থেকে এ সাইকেল র্যালি শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের আয়োজনে র্যালি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম জাকির হোসেন। এছাড়া অধ্যাপক ড. কাজী শাহানারা আহমেদ, অধ্যাপক ড. মাছুমা হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। সাইকেল র্যালিতে অর্ধশতাধিক ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ইত্তেফাক/নূহু