নরসিংদীতে তিন ইট ভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা

আপডেট : ১০ মার্চ ২০১৭, ০১:৫৪

নরসিংদীতে অভিযান চালিয়ে তিনটি ইটভাটা থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার বাগহাটার মেসার্স পপি ব্রিক ফিল্ডকে এক লাখ টাকা, মাধবদীর মহিষাশুরা এলাকার মেসার্স আহসানউল্লাহ ট্রেডার্সকে দুই লাখ টাকা এবং শিবপুর কারারদী এলাকার মেসার্স কেবিএম ব্রিক ফিল্ডের মালিক খোরশেদ মিয়ার কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সদর দপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট শাখা, পরিবেশ অধিদপ্তর নরসিংদীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। ভাটার মালিকদের কাছ থেকে তাত্ক্ষণিকভাবে এ অর্থ আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোসাদ্দেক মেহেদী ইমামের নেতৃত্বে নরসিংদীর সিনিয়র  কেমিস্ট মো. আব্দুস সালাম সরকার, পরিদর্শক শেখ মোজাহিদ, সদর দপ্তরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন, পরিদর্শক মো. সাইফুল ইসলাম, র্যাবের ইন্সপেক্টর রহমানসহ আটজন ও পুলিশের এসআই হাবিবের নেতৃত্বে ১৫ জন পুলিশ ফোর্স এ অভিযানে অংশ নেয়। এ সময় দুটি ভেকু এস্কিউভিটর মেশিনের সাহায্যে ভাটাগুলো ভেঙে দেয়া হয়।

ইত্তেফাক/নূহু