মানিকগঞ্জের ঘিওর উপজেলার দুরন্ত (৭) নামে শিশুর নিখোঁজের একদিন পর বাড়ির পাশের বাশঁ ঝাড়ের নিচে মরদেহ উদ্ধার করেছে ঘিওর থানা পুলিশ।
পরিবার ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকাল থেকে শিশুটিকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখোজির পর শুক্রবার সকালে বাড়ির উত্তর পাশে বাশঁ ঝাড়ের নিচে শাড়ি কাপড় দিয়ে শরীর মোড়ানো গলায় সালোয়ার কামিজ দিয়ে পেচানো শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশু দুরন্ত সিংজুরি ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের ইলেকট্রিশিয়ান মো. শহিদুল ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ওসি তদন্ত সুনিল কর্মকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
