তাইওয়ানে আগুনে ৪ জনের মৃত্যু

আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৪:০১
তাইওয়ানের তাওউন নগরীতে শুক্রবার ভোরে একটি সেবা কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৪ জন নিহত ও অপর ১৩ জন আহত হয়েছে।
 
ভোর ৫টায় এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। দেড় ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এই বৃদ্ধনিবাস ভবন থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। 
 
বিদ্যুৎ চলে যাওয়ার পরে মোমবাতি জ্বালানোর কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু