শতরান করে সাজঘরে ফিরলেন থারাঙ্গা

আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৭:৪৮
শতক করার পর মিরাজের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন উপল থারাঙ্গ। ব্যক্তিগত ১১৫ রান করে মেহেদী হাসান মিরাজের বলে ক্লিন বোল্ড হয়েছেন তিনি। এ সময় শ্রীলঙ্কার দলীয় স্কোর ছিল ১৯৮ রান। এরপর দলীয় স্কোরে ১ রান যোগ হতে না হতেই সাকিব আল হাসানের শিকার হন গুনারত্নে।
 
রিপোর্ট লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ছিল ২০৩/৪ রান। দ্বিতীয় ইনিংসের এই রানের সুবাদে তাদের লিড দাড়িয়েছে ৩৮৫ রান।
 
শুক্রবার চতুর্থ দিনের শুরুতেই শুরুতেই জীবন ফিরে পেলেও ইনিংসটাকে দীর্ঘ করতে ব্যর্থ হন দিমুথ করুনারত্নে। তাসকিন আহমেদের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন তিনি। শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটের পতন হয় ১৩৪ রানে। সাকিবের বলে তাসকিন আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আগের ইনিংসে ১৯৪ রান করা কুসল মেন্ডিস।
 
এর আগে সফরকারী বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩১২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে মুশফিকুর রহিম ৮৫ ও সৌম্য সরকার ৭১ রান করেন।
 
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৯৪ রান

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১২ রান