মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় বেগম খালেদা জিয়ার নামে চার্জশটি প্রদান ও বিএনপি’র যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর বিএনপি’র সদস্য সচিব হাবিব-উন-নবী সোহেলের মুক্তির দাবিতে শুক্রবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে কাকরাইল হয়ে শান্তিনগর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। মিছিলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সহ-সভাপতি গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
মিছিল শেষে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন। বক্তব্যে শফিউল বারী বাবু অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় দায়েরকৃত চার্জশিট প্রত্যাহার ও হাবিব-উন-নবী সোহেলের নি:শর্ত মুক্তি দাবি করেন; অন্যথায় দুর্বার গণ-আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
