টাঙ্গাইলের কালিহাতীতে শুক্রবার সন্ধ্যায় ৩১ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। আটককৃতরা উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোজাফফর হোসেন (৩৮), সালেংকা গ্রামের হযরত আলীর ছেলে সোনা মিয়া (২০), রাজাফৈর গ্রামের আ. ছামাদের ছেলে শাহাদৎ (২২)।
এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার্স ইনচার্জ খ. আখেরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানার এসআই/জুলফিকার আলী সঙ্গীয় ফোর্সসহ কালিহাতী থানাধীন দক্ষিণ বেতডোবা এলাকা হইতে ৩১ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য আইনের ৯ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
