ঠাকুরগাঁওয়ে আত্মঘাতী জেএমবি সদস্য আটক

আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৫:১৮
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নিষিদ্ধযোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটক হারুনুর রশিদ মামুন জঙ্গি সংগঠনটির আত্মঘাতী সদস্য।
 
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর থেকে গোপন বৈঠককালে তাকে আটক করা হয়।
 
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান মোহাম্মদ লালন আহম্মেদ বলেন, ‘হারুনুর রশিদ একজন আত্মঘাতী জেএমবি সদস্য। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপার কার্যালয়ে আনা হচ্ছে।’