রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৭:০২
 
রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় লুৎফা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
 
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়ানী-দিঘা সড়কের পিয়াদাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আনোয়ার হোসেন তার স্ত্রী লুৎফা বেগমকে মোটর সাইকেল যোগে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে একটি ট্রলির ধাক্কায় তারা দু'জনে গুরুত্বর আহত হন। তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে লুৎফা বেগম মারা যান।
 
বাঘা থানার ওসি আলী মাহামুদ জানান, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।