নওগাঁয় ছুরিকাঘাতে পলিটেকনিকের ছাত্র নিহত

আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৮:৫৯
 
নওগাঁয় ছুরিকাঘাতে শনিবার দুপুরে শ্যামল চন্দ্র রায় (২০) নামে এক পলিটেকনিকের ছাত্রের মৃত্যু হয়েছে।
 
শ্যামল জেলার পত্নীতলা উপজেলার সোনাপুর গ্রামের গোপাল চন্দ্রের ছেলে। তিনি নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটের ৬ষ্ঠ সেমিস্টারের কম্পিউটার টেকনোলোজি বিভাগের ছাত্র ছিলেন। সে ছাত্রলীগ করতো বলে জানা যায়।
 
ছাত্র ও পুলিশ জানিয়েছে, পলিটেকনিক কলেজের কমিটি না থাকায় ছাত্রলীগের দুই গ্রুপের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। গত কয়েক মাস আগের মারপিট ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর একপর্যায় শ্যামল চন্দ্র শুক্রবার রাত ১০টার দিকে ম্যাচে ফেরার পথে তার অপর গ্রুপের কয়েকজন ছাত্র পথ রোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে শ্যামল মারা যান।
 
নওগাঁ সদর মডেল থানার ওসি (অপারেশন) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের নাম প্রকাশ করেননি।