মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৯:১৭
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৫ নারীসহ ১১ জন নিহত ও অপর ২ জন আহত হয়েছে।
 
শনিবার মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের ১৮০ কিলোমিটার পূর্বে পুনে নগরীর পার্শ্ববর্তী উড়ালিকাঞ্চন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
এক সিনিয়র পুলিশ কর্মকর্তা পুনে থেকে টেলিফোনে বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, আজ ভোর ৪টায় একটি মিনিবাস ও একটি ট্রাকের সংঘর্ষে ৪ দম্পতি ও এক শিশুসহ ১১ জন লোক নিহত হয়েছে।
 
তিনি জানান, মিনিবাসের চালক রাস্তা পারাপাররত একটি বুনো শুকরকে বাঁচাতে চেষ্টা করলে তার মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে আঘাত করে।
 
কর্মকর্তারা জানান, আহত দুই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকালে মিনিবাসের চালকও নিহত হয়েছে।
 
চলতি মাসের গোঁড়ার দিকে রাজস্থানে এক জিপ ও ট্রাক সংঘর্ষে তিন নারীসহ ১৭ জন নিহত ও অপর ৬ জন আহত হয়। সিনহুয়া।
 
ইত্তেফাক