মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা একরামুল মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১১ মার্চ ২০১৭, ২৩:৪৪

মেহেরপুরের সদর উপজেলার ষোলমারী গ্রামের বাঙ্গাল পাড়ার বীর মুক্তিযোদ্ধা একরামুল মোল্লা(৬৭) ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহে----- রাজেউন)।  

শনিবার বেলা ১১ টার দিকে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে  মারা যান।  

শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয় নিজ গ্রাম ষোলমারী কবরস্থানের পাশে। জানাযা শেষে কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা একরামুল মোল্লার দাফন সম্পন হয়। তিনি স্ত্রী ও ২টি ছেলে, ২টি মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজায় মেহেরপুর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসানের নেতৃত্বে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিউগলের করুণ সুর বেজে উঠার সঙ্গে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশগ্রহন করে।

এর আগে তাঁর মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে দেয়া হয় এবং মরদেহে পুষ্পমাল্য অর্পন করা হয়।

ইত্তেফাক/নূহু