হিযবুত তাহ্রীরের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে রাজশাহীর পবা উপজেলা তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আরিফুল ইসলাম ও আনিসুর রহমান।
পবা থানার ওসি) পরিমল কুমার চক্রবর্তী ইত্তেফাককে বলেন, তাদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় দুটি মামলা আছে। তারা তালিকাভুক্ত জঙ্গি।
