কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আপডেট : ১২ মার্চ ২০১৭, ১১:৫৩
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সুনিল রায় (৫৫)  একজন ব্যবসায়ী ছিলেন। তিনি উপজেলার মোবারকগঞ্জ গ্রামের মৃত নরেন্দ্রনাথ রায়ের ছেলে।
 
শনিবার গভীর রাতে উপজেলার মোবারকগঞ্জ সুগার মিলের গেটের সামনে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী সুনিল নিহত হন।
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।