কাহালুতে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৫:২০
বগুড়ার কাহালু উপজেলায় আট কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
 
রবিবার দুপুরে উপজেলার ইন্দুখর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
এরা হলেন, বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার মাসুম মিয়া (৩৫), কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বাগইল গ্রামের (বর্তমান ঝোপগাড়ী,বগুড়া সদর) মিজানুর (২০) এবং একই উপজেলার মালঞ্চা গ্রামের সালমা বেগম(৪০)।
 
কাহালু থানার এসআই আব্দুর রহিম জানান, জব্দকৃত এসব গাঁজার আনুমানিক মূল্য দুই লাখ টাকা। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।