তিন মাস আগে ভুল করে বগুড়ার আদমদীঘি বাজারে আসা শাকিল (১৩) নামের শিশুটি এখন পরিবারের কাছে ফিরে যেতে চায়।
শাকিল কিছুটা স্মৃতিশক্তিহীন তার বাকশক্তি অস্পষ্ট। সে বাবার নাম বাচ্চু, মায়ের নাম কুলছুম, ভাই আশরায়, ভোলা, মামুন ও বোনের নাম সালমা বাড়ি কখনো ময়মনসিংহ আবার কখনও ঢাকা বলে জানায়।
তবে শাকিলের ভাষা ঢাকা'র বলে অভিমত স্থানীয়দের। তার অস্পষ্ট কণ্ঠে জানায় সে ট্রেনযোগে সান্তাহার আসে। সেখান থেকে পায়ে হেঁটে প্রায় ৪কিলোমিটার দূরে আদমদীঘি সদর বাজারে রাত ১০টায় (আনুমানিক) পৌঁছে। সেখানে সমবায় মার্কেটে ঘুমিয়ে থাকতে দেখে হোটেল সাউদিয়ার কর্মচারী আবু বক্কর ছিদ্দিক তাকে প্রথমে আশ্রয় দেন এরপর বাজারের ব্যবসায়ী বাবলু শিশুটির দায়িত্ব নিয়ে পোশাক কিনে দেন।
বাবলু জানায়, তিন মাস আগে এখানে আসে শাকিল। তার কোন কথা বোঝা যায়না। সে তার বাবা মায়ের নিকট যেতে কান্নাকাটি করছে। বর্তমানে শিশুটি বাবলুর হেফাজতে রয়েছে। তার অভিভাবককে থানা কিংবা ০১৭১৭-৮৬৬১০১নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
