আলমডাঙ্গায় ৩টি বোমাসহ ডাকাত গ্রেফতার

আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৮:২৬

আলমডাঙ্গায় ৩টি বোমাসহ ডাকাতি ও মাদকদ্রব্য মামলার আসামি টুটুলকে  গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় মোনাকষা গ্রামে কেরামবোর্ড খেলার সময় টুটুলকে পুলিশ আটক করে। আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী ৩টি বোমা উদ্ধার করা হয়। বোমাগুলি টুটুলের নিজ ঘরে একটি ব্যাগের মধ্যে রাখা ছিল।

জানা গেছে, উপজেলার কালিদাসপুর উত্তর পাড়ার শহিদুল ইসলামের ছেলে টুটুল(৩০) ডাকাতি ও মাদকদ্রব্য মামলার আসামি। কয়েক বছর আগে নিজের হাতে রাখা বোমার বিস্ফোরনে তার বাম হাত উড়ে যায়।

ইত্তেফাক/নূহু