ফেসবুকে নিজের আপত্তিকর ছবি দেখে যশোরে কলেজছাত্রীর আত্মহত্যা

আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৯:৫৭
ফেসবুকে নিজের আপত্তিকর ছবি প্রকাশ করায় যশোরের মনিরামপুরে ইতি মল্লিক (১৮) নামে এক কলেজছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। গত শনিবার বাড়ির একটি পরিত্যক্ত ঘরে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। ইতি উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের স্বপন মল্লিকের মেয়ে ও স্থানীয় মুক্তেশ্বরী কলেজ দ্বাদশ শ্রেণির ছাত্রী। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 
ইতির পিতা স্বপন মল্লিক জানান, গত শুক্রবার রাতে মনিরামপুরের কুমারসীমা গ্রামের স্থানীয় শিমুল মল্লিক তাকে ফোন করে জানায়, তার মেয়ে ইতি মল্লিকের আপত্তিকর ছবি দেখতে চাইলে মোবাইলে দেখতে পারেন। ফোন পেয়ে তিনি মেয়ের কাছে ঘটনা জানতে চান। এরপর গত শনিবার রাতে কোন একটি সময় আত্মহত্যা করেন ইতি। 
এদিকে অভিযুক্ত শিমুলের দাবি, গত শুক্রবার সাগর বিশ্বাস নামের একটি ফেসবুক আইডি থেকে ইতির আপত্তিকর ছবি তার ফেসবুক অ্যাকাউন্টে ট্যাগ(সংযুক্ত) করা হয়। রাতেই বিষয়টি ইতির পিতাকে সে জানায়। 
এসআই জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।