যশোরে ছাত্রাবাস থেকে বোমা ও পিস্তল উদ্ধার, আটক ১

আপডেট : ১২ মার্চ ২০১৭, ২০:০৯
 
যশোরে একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানিক মণ্ডল নামে এক যুবককে আটক করেছে। সে শহরের ষষ্ঠীতলা পাড়ার মোহন মণ্ডলের ছেলে।
 
যশোর কোতোয়ালি থানায় এসআই মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল ৪টার দিকে যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের পেছনের খড়কি এলাকার তাহসিন ছাত্রাবাসে অভিযান চালায়। অভিযানকালে একটি বিদেশি নাইনএমএম পিস্তল, দুই রাউন্ড গুলি, ২৫টি হাতবোমা, ১টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ৫০পিস ইয়াবা এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ সময় মানিক মণ্ডলকে আটক করা হয়।
 
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ওই ছাত্রাবাসে কোনো ছাত্র ছিল না।