মধুখালীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট : ১৩ মার্চ ২০১৭, ০৮:৫২
 
 
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাদক বিরোধী বিশেষ অভিযানে সোহেল রানা (২৮) নামে এক যুবককে ৩১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে এ ঘটনা ঘটে।
 
গ্রেফতারকৃত সোহেল রানা কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের সিরাজ মোল্যার ছেলে বলে জানা গেছে।
 
গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার এসআই সাইফুল আলম, মো. আতিয়ার রহমান ও সৈয়দ তোফাজ্জেল হোসেনের নেতৃত্বে কামারখালী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘ দিন ধরে তার দোকান ঘরের পেছনে বিশেষ ব্যবস্থায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।