পবিপ্রবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অবরুদ্ধ প্রশাসনিক ভবন

আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৬:০৪
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম সেমিস্টারের শিক্ষার্থীদের আন্দোলনে অবরুদ্ধ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ভবন।
 
সোমবার সকাল নয়টায় প্রায় ৭০ জন শিক্ষার্থীর ওপর আরোপিত প্রোভিশন তুলে নেয়ার দাবিতে ক্লাশ বন্ধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। সকাল সাড়ে নয়টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটক বন্ধ করে দেয়। এতে  অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলছে।