পাবনায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন, পাবনা শহরের রাধানগর মহল্লার মক্তবপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম এবং নারায়নপুর এলাকার বাসিন্দা জিয়াউল করিম।
পুলিশের দাবি, তারা পুলিশ হেডকোয়ার্টারের তালিকাভুক্ত জঙ্গি।
পুলিশ জানায়, রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরূদ্ধে পাবনা সদর থানায় তিনটি মামলা রয়েছে। এছাড়া ঝিনাইদহ ও শরিয়তপুর থানার কয়েকটি মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি।
