নড়াইল জেলার চারটি থানায় পুলিশের বিশেষ অভিযানে ছয় মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ৩৮জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের কাছ থেকে একটি পাইপগান, একশ' গ্রাম গাজা, ১০৯পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার ভোর রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার চারটি থানায় অভিযান চালিয়ে ৩৮জনকে আটক করা হয়। এর মধ্যে নড়াইল সদর থানায় ১৬জন, লোহাগড়া থানায় ৯জন, কালিয়া থানায় ৫জন এবং নড়াগাতি থানায় ৮জনকে আটক করা হয়।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, মাদকসহ আটক ৬জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, 'মাদকমুক্ত নড়াইল গড়তে এ অভিযান অব্যাহত থাকবে।'
