সিরাজগঞ্জে ফেনসিডিলসহ গ্রেফতার ১

আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৬:৫১
 
সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল থেকে সোমবার ১০৫বোতল ফেনসিডিলসহ আলমগীর হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
আলমগীর রাজশাহীর মতিহার থানার চর শ্যামপুর গ্রামের আজিম উদ্দিন শেখের ছেলে।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, আলমগীর বাসে যাত্রী বেশে একটি ভ্রমণ ব্যাগে এসব ফেনসিডিল নিয়ে রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।