কুষ্টিয়ায় মার্কিন নারী সাংবাদিক অ্যালিসন জয়েস'কে উত্ত্যক্ত করার অভিযোগে বিশ্বনাথ সাহা বিশু নামে এক হোটেল মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, ওই নারী সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে এবং আদালতের আদেশ পাওয়ার পর সোমবার দুপুরে শহরের অর্জুনদাশ আগারওয়ালা রোডের নিজ বাড়ি থেকে বিশুকে গ্রেফতার করে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফটো সাংবাদিক অ্যালিসন জয়েস গত ৬মার্চ রাতে কুষ্টিয়া শহরের 'খেয়া' নামে আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। এসময় হোটেল মালিক বিশু মদ্যপ অবস্থায় তার কক্ষে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করেন। ঘটনার সময় ওই সাংবাদিক কক্ষে একাই ছিলেন।ঘটনাটি অ্যালিসন কুষ্টিয়াস্থ সহকর্মী আলী এহসানকে জানালে তিনি তাকে উদ্ধার করেন।
এছাড়া, আসামিকে সোমবার বিকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
