বাড়ির ছাদে গাড়ি দুর্ঘটনা

আপডেট : ১৪ মার্চ ২০১৭, ০১:৫৫

গাড়ি চলবে রাস্তায়, কিন্তু সেই গাড়িই নাকি উঠে গেল বাড়ির ছাদে! এরকমই বিস্ময়কর ঘটনা ঘটেছে চীনে। চালকের সামান্য ভুলে চলন্ত গাড়ি রাস্তার পাশের এক বাড়ির ছাদে উঠে যায়। আটকা পড়ে চালকও।

চালককে পরে উদ্ধার করে পুলিশ। তাকে মইয়ের সাহায্যে নামিয়ে আনা হয়। গাড়িটিকে নামানো হয় ক্রেন দিয়ে। চীনের পূর্বাঞ্চলীয় শহর তাইঝুয়া এলাকায় বেপরোয়া ওই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই গাড়িটি পরে বাড়ির ছাদের উপরে উঠে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় যানজট খুব একটা ছিল না। অনেক গাড়িই দ্রুতবেগে ছুটে চলছিল। হঠাত্ একটি গাড়ি ‘ইউ’ অক্ষরের ন্যায় ঘুরপাক খায় এবং রাস্তার পাশের গাড়ির ছাদে গিয়ে আঘাত হানে। চালককে নামিয়ে আনার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। চালক পুলিশকে জানায়, আরেকটি               গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। তবে সিসিটিভি ফুটেজে তার তথ্যের সত্যতা পাওয়া যায়নি। কারণ তার গাড়িটি যখন চলছিল তখন আশেপাশে কিংবা সামনে-পেছনে গাড়ি তেমন একটা ছিল না। - ইউপিআই

ইত্তেফাক/নূহু