পাবনার জজ কোর্ট সংলগ্ন কাচারি পাড়া এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক আঞ্চলিক কমান্ডারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মোস্তাফিজুর রহমান (৪১) মেহেরপুর জেলার আঞ্চলিক কমান্ডার ও সারা দেশে সিরিজ বোমা হামলার আসামি।
মঙ্গলবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মোস্তাফিজুর পুলিশ হেটকোয়ার্টারের ৩ নম্বর তালিকাভুক্ত জেএমবি সদস্য।
