পবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১৫:৩৩
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল ১১ থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টা কর্মবিরতি পালন করেছেন সকল কর্মকর্তা, কর্মচারীরা।
 
গতকাল সোমবার দুপুর একটায় ৫ম সেমিস্টারের শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন  একজন উপসহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করার ঘটনায় দোষী শিক্ষার্থীদের বিচারের দাবিত তিন দিনের কর্মসূচী ঘোষনা করেছে অফিসার্স অ্যাসোসিয়েশন। পরবর্তীতে তাদের সঙ্গে একাত্মতা ঘোষনা করে বিশ্ববিদ্যালয় কর্মরত সকল কর্মচারীরা। কর্মবিরতির কারণে বন্ধ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।
 
এদিকে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন পাকসুর সাবেক ভিপি ও বঙ্গবন্ধু সমন্বয় পরিষদের সভাপতি মো.লুৎফর রহমান।
 
অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. কামরুল ইসলাম জানান, দাবি না আদায় হলে পরবর্তীতে আরও কঠোর অন্দোলনের ঘোষনা দেয়া হবে।