পাবনা শহর থেকে জেএমবি'র আঞ্চলিক কমান্ডার মোস্তাফিজুর রহমান শাহিনকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে মোস্তাফিজুরকে গ্রেফতার করা হয়। তিনি পাবনা সদরের গোপালপুর গ্রামের গোলাম মহিউদ্দিনের ছেলে।
পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মোস্তাফিজুরের বিরুদ্ধে পাবনা ও মেহেরপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
