খালিয়াজুরীতে জাকজমকপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১৭:০১
বেসরকারি থেকে সরকারি বিদ্যালয় হতে যাওয়ার তালিকায় আসা খালিয়াজুরীর শালদীঘা গোপাল গোপীনাথ উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার জাকজমকপূর্ণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
 
প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের সংসদ সদস্য রেবেকা মমিন। 
 
বিদ্যালয় সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত ওই প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তৃতা করেন- নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতন, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম কিবরিয়া জব্বার, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নন রতন, সদস্য গোলাম আবু ইছহাক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতির পিএস-২ তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবতীর্, শালদীঘা জি জি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায় প্রমুখ।