কুড়িগ্রাম উলিপুর উপজেলায় বিভিন্ন অভিযান চালিয়ে মাদকসহ ১২জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার তাদের বিরুদ্ধে পৃথক দু'টি মামলার পর কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আনন্দ বাজার থেকে নাগেশ্বরী বিআরডিবি'র কো-অডিনেটর সাজু মিয়াকে (৩০) দুইশ' গ্রাম গাঁজাসহ, দূর্গাপুর গোড়াইহাট গ্রামের হারুন অর রশিদ (৩১), পাণ্ডুল উচ্চ বিদ্যালয়ের বি.এস.সি শিক্ষক সামসুজ্জামান মিঠু (৩০), রাজারহাট উপজেলার ফরকেরহাট এলাকার হাবিবুর রহমান (৩০) এবং একই এলাকায় জুয়া খেলার সময় মজিবর রহমান (৩৪), যমুনা খন্দকার পাড়া গ্রামের আনিছুর রহমান (৩৫), গোড়াই রঘুরায় মিয়া পাড়া গ্রামের হামিদুর রহমান (৪২), গোড়াই আনন্দ বাজার গ্রামের এমদাদুল হক সরকার (৪২), কাজিউল ইসলাম (২৮), গোড়াই অর্জুনডারা গ্রামের রফিক আমিন (২৯), গোড়াই মণ্ডল পাড়া গ্রামের শহিদুল ইসলাম ওরফে সৈয়দ আলী (৪৯) ও রাজারহাট উপজেলার ধোপাপাড়া গ্রামের আনারুল ইসলামকে (৩৫) গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
উল্লেখ্য, নাগেশ্বরী বিআরডিবি'র কো-অডিনেটর সাজু মিয়ার বিরুদ্ধে মটর সাইকেল চুরির অভিযোগে ২০১১সালে থানায় একটি মামলা রয়েছে।
