শিবপুরে দুই সহোদরের মৃত্যু

আপডেট : ১৪ মার্চ ২০১৭, ২০:৩৩
নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর চৌররাস্তা গ্রামে গত সোমবার লেয়ার মুরগীর সেপটিক ট্যাংকের ভিতরে পড়ে দুই সহোদরের মৃত্যু  হয়েছে। নিহতেরা হলো- মো. আরাফাত মিয়া (৬) ও তার ছোট ভাই মো. রিফাত মিয়া (৪), পিতা মো. হানিফ মিয়া।
    
পারিবার ও এলাকাবাসী জানায়, সোমবার সকাল ৮টায় দুই ভাই মিলে বাড়ি থেকে বের হয়ে সারাদিন বাড়িতে আসেনি। তারপর বাবা-মা আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিতে শুরু করে। কোথাও তাদের সন্ধান না পেয়ে উপজেলার বিভিন্ন জায়গায় মাইকিং করেও তাদেরকে পাওয়া যায়নি। 
 
পরে সোমবার রাত ৯টার দিকে পাশের বাড়ির লোকজন লেয়ার মুরগীর খোলা সেপটিক ট্যাংকের ভিতরে শিশু দুটিকে দেখতে পায়। নিহতের বাবা-মা ও গ্রামের লোকজন মিলে দুই ভাইকে মৃত অকস্থায় উদ্ধার করেন।