মনোহরদীতে সরকারি রাস্তা কেটে গাছ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার চন্দনবারী ইউনিয়নের সরাইকান্দী পাকা রাস্তা হতে দাইরাকান্দী সিকদার বাড়ির রাস্তার মাঝখানের অংশের এক পার্শ্বের ১ শত হাত জায়গার মাটি কেটে রাস্তার পাশে লাগানো গাছ চুরি করে নিয়ে যওয়ায় আগামী বর্ষায় রাস্তাটি ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ রাস্তা দিয়ে প্রতি দিন কয়েক হাজার মানুষ উপজেলা সদরে যাতায়াত করে।
এ বিষয়ে স্থানীয় মাজাহারুল ইসলাম, রাসেল, রফিকুল ইসলাম বলেন- দুষ্কৃতকারীরা গাছ কেটে নিয়ে আবার রাস্তাও কেটে ফেলেছে। আমরা এর বিচার চাই। এ বিষয় নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আ. রউফ হিরন জানান, বিষয়টি তদন্ত করে দোষিদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/নূহু
