স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৫ মার্চ ২০১৭, ০১:৩৫

স্কুলছাত্রীকে  উত্ত্যক্ত ও আত্মহত্যা চেষ্টার প্ররোচনাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। দুধ মল্লিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা মঙ্গলবার শহরের চৌরঙ্গী এলাকায় এ মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা ইভটিজিং বিরোধী ও বখাটেদের  দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। সমাবেশে বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম মোহন, সদস্য মাছুম শরীফ, কাজী আবু নঈম, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম নিলু ও শিক্ষার্থী অর্পিতা সাহা।

গত ১১ মার্চ এক বখাটে যুবক স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাগুরা শহরের দুধ মল্লিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত  ও প্রকাশ্যে চড়-থাপ্পড় মারে। এ ঘটনায় ওই ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ছাত্রীর বাবা মাগুরা সদর থানায় মামলা করেছে। পুলিশ অভিযুক্ত মাছুদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

ইত্তেফাক/নূহু