গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মনোহর পাররিকর। মঙ্গলবার বিকেলে তিনি শপথ নেন। বৃহস্পতিবার বিধানসভায় তিনি আস্থাভোট যাবেন।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশ শেষমেশ হাসি ফুটিয়েছিল বিজেপি’র মুখে। গোয়ায় বিজেপিকে সরকার গড়তে ডাকার বিরোধিতা করে শীর্ষ আদালতে গিয়েছিল কংগ্রেস। সেই আবেদন খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। যার ফলে মুখ্যমন্ত্রী হিসেবে মনোহরের শপথ গ্রহণে আর কোনো বাধা ছিল না।
এদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে আজ বুধবার শপথ নিচ্ছেন বিজেপির পরিষদীয় দলনেতা এন বীরেন সিংহ। রাজ্যপাল নাজমা হেপতুল্লা তাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।
