দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় দরবার শরিফে কথিত পীর ও তার গৃহ পরিচারিকাকে খুনের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা হয়েছে।
এতে জড়িত সন্দেহে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী ও বোচাগঞ্জ থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের জন্য ইতোমধ্যে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশের কাউন্টার টেরিরিজম ইউনিট-এর একটি দল সংশ্লিষ্ট জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন। বোচাগঞ্জ থানার ওসি আরজু মোহাম্মদ সাজাদ্দ হোসেন জানান, এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করেছে।
উল্লেখ্য, গত ১৩ মার্চ রাতে উপজেলা দৌলাগ্রামে ২০১০ইং সালে কাদরিয়া মোহাম্মদী দরবার শরিফে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন দিনাজপুর পৌর বিএনপির সাবেক সভাপতি কথিত পীর দৌলা গ্রামের মৃত আমিনুল ইসলাম চৌধুরীর পুত্র মো. ফরহাদ হোসেন চৌধুরী (৬২) এবং তার গৃহ পরিচারিকা পার্শ্ববর্তী মূলদুয়ার গ্রামে হাসের আলীর কন্যা রুপালী বেগম (১৯)।
