ফারুক হত্যা : সাবেক এমপি রানার জামিন বহাল

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১২:১৯

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইলের সাবেক এমপি আমানুর রহমান খান রানার জামিন বহাল রেখেছে হাইকোর্ট।

 

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

আরো পড়ুন : চরে আটকা ‘রামশ্রী’ ফেরি ১৬ ঘণ্টা পর উদ্ধার

গত ১৪ মার্চ রানাকে ৬ মাসের জামিন দেয় হাইকোর্ট। ওই জামিনের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে ডিএজি বিশ্বজিত দেবনাথ ও আসামির পক্ষে  বাসেত মজুমদার শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেয়।

 

ইত্তেফাক/ইউবি