চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর শহরের একটি জঙ্গি আস্তানা থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. জসিম উদ্দিন (৩০) ও আরজিনা বেগম (২৩)। এ সময় তাদের চার বছর বয়সী শিশু সন্তান সঙ্গে ছিল।
ওই জঙ্গি আস্তানা থেকে দু’টি বিদেশি অস্ত্র ও পাঁচ-ছয়টি গ্রেনেডও উদ্ধার করা হয়েছে।
