নরওয়ের ইতিহাসে বড় যৌন কলেঙ্কারির ঘটনা ফাঁস

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২১:৪৬

নরওয়ের ইতিহাসে সবচেয়ে বড় যৌন কেলেঙ্কারির ঘটনা ফাঁস করেছে দেশটির পুলিশ। যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তিনি একজন ফুটবল রেফারি। ২৬ বছর বয়সী এই ব্যক্তি তিনশরও বেশি কিশোরকে যৌন হেনস্থা করেছেন। কয়েক বছর ধরে তার বিরুদ্ধে তদন্ত করে অভিযোগ গঠন করা হয়েছে। খবর বিবিসি বাংলার

আইনজীবীদের কাছ থেকে পাওয়া তথ্য মতে, মূলত ইন্টারনেটকে ব্যবহার করে এই ব্যক্তি নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের কিশোরদের টার্গেট করতেন। তবে, অনেক কিশোর অভিযুক্ত সেই ব্যক্তির সঙ্গে সরাসরি সাক্ষাত্ও করেছে। নরওয়ে থেকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত এই ব্যক্তি মেয়ে সেজে বিভিন্ন চ্যাটিং ফোরামে ছেলেদের সঙ্গে কথা বলতো। মেয়ে সেজে কখনো সে নাম নিতে স্যান্ড্রা কখনো হেনরিয়েটা। ফোরামে কথা বলার মাধ্যমে সে প্রথমে ছেলেদের বিশ্বাস অর্জন করতো। তারপর সেই ছেলেদেরকে প্ররোচিত করতো নিজেদের নগ্ন ছবি ও ভিডিও পাঠাতে। স্থানীয় পত্রিকাগুলো জানায়, নগ্ন ছবি ও ভিডিও পাঠানোর জন্য সে কখনো-কখনো এই কিশোরদেরকে অর্থের প্রলোভনও দেখাতো। কিন্তু এসব কিশোর স্যান্ড্রা বা হেনরিয়েটা নামে এই ছদ্মব্যক্তির কাছ একবার যেই না নগ্ন ছবি ও ভিডিও পাঠিয়েছে তাকেই সে জিম্মি করে ফেলেছে। নগ্ন ছবি ফাঁস করে দেবার ভয় দেখিয়ে কিশোরদেরকে ‘ব্ল্যাকমেইল’ বা জিম্মি করে এই ব্যক্তি তখন আরো নগ্ন ছবি ও ভিডিও আদায় করেছে।

নরওয়ের সরকারি কৌঁসুলী জানিয়েছেন, অভিযুক্ত এই ব্যক্তি ১৬ হাজারের বেশি ভিডিও সংগ্রহ করেছে। তার বিরুদ্ধে ধর্ষণের যেসব অভিযোগ উঠেছে সেগুলোও নগ্ন ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশ করার ভয় দেখিয়ে  করা হয়েছিল বলে বলা হচ্ছে। যারা এই ব্যক্তির সঙ্গে সরাসরি সাক্ষাত্ করেছেন, তাদের মধ্যে অনেকেই শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন।