চালু হলো রাণীনগরের বন্ধ রেলস্টেশন

আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৮:১৫
 
নওগাঁর রাণীনগরে বন্ধ থাকা রেলস্টেশনটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
 
এ উপলক্ষে লোকবল নিয়োগ, টিকিট বিক্রয়, সিগনালিং ব্যবস্থা চালু ও স্টেশন ভবন সুসজ্জিত করা হয়। বৃহস্পতিবার ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. শহীদুল্লাহ মিঞা।
 
এসময় উপস্থিত ছিলেন, সান্তাহার রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মো. রেজাউল হক, সান্তাহার জংশনের সিগনাল ইন্সপেক্টর মো. লুৎফর রহমান, রাণীনগর স্টেশন মাস্টার মো. আব্দুস সামাদ প্রমুখ।
 
স্থানীয় রেল কর্মকর্তারা জানান, রেলওয়ের ঢাকা বিভাগের আওতাধীন ঘোড়াশাল স্টেশন উদ্বোধনসহ বন্ধ থাকা সারা দেশের মোট ৬০টি স্টেশন মোবাইল ফোনের মাধ্যমে মাননীয় রেলমন্ত্রী মো. মজিবুল হক চালু কার্যক্রম উদ্বোধন করেন।