সুন্দরবনে দুই দস্যু আটক

আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৯:০৯
 
সুন্দরবনের বনদস্যু কবিরাজ বাহিনীর দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।
 
আটককৃতরা হলেন, বাগেরহাটের মোংলা উপজেলার আমড়াতলা গ্রামের আজিজ শেখের ছেলে সহিদুল (২২) ও ফকিরহাটের লকপুর গ্রামের শুকুর আলীর ছেলে সিরাজুল নিকারী (৪৫)।
 
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পূর্ব সুন্দরবনে চাদঁপাই রেঞ্জের পমুর নদীর চারাখালী খাল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বনদস্যুদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্যবহারিত একটি একনালা বন্দুক, একটি কাটা রাইফেল, ২টি ওয়ান শুট্যারগান, বিভিন্ন অস্ত্রের ১৩ রাউন্ড গুলি, ২টি রামদা এবং সিমসহ ১টি মোবাইল উদ্ধার করা হয়।
 
র‌্যাব -৮ এর উপ-অধিনায়ক আদদান কবির আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে মোংলা থানায় হস্তান্তর করা হবে।