গত ১৫ মার্চ লন্ডনে কথা সাহিত্যিক সেলিনা হোসেন রচিত 'রাসেলের জন্য অপেক্ষা' পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় প্রকাশের চুক্তি সম্পাদন হলো পৃথিবীখ্যাত রাইট এজেন্ট বেলজিয়ামের আলদা তেরেস্টার সঙ্গে।
লন্ডন বইমেলায় এ চুক্তি সম্পাদনের সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম ও নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক।
IMG0
বইটির প্রকাশক কামরুল হাসান শায়ক চুক্তি সম্পাদনের তথ্য দিয়ে ইত্তেফাককে বলেন, এটা বাংলাদেশের প্রকাশনা শিল্পের জন্য এক বিরাট মাইলফলক স্পর্শ করার মতো ঘটনা। ফলে বিশ্বের বাজারে বইটি সহজলভ্য হবে। ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের মূল লক্ষ্যই ছিল এটিই। ইতোমধ্যে ইংরেজি অনুবাদ বেরিয়ে গেছে। শিগগিরই স্পেনিশ ও ইন্দোনেশিয়ান ভাষায় প্রকাশিত হবে।
