ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোকামপাড়া এলাকা থেকে জয়নাল আবেদীন (৫০) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে লাশটির ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
কেরাণীগঞ্জ দক্ষিণ থানার উপ-পরিদর্শক আব্দুর রহীম জানান, জয়নাল আবেদীন হাসনাবাদ এলাকার নৈশপ্রহরী ছিলেন। তিনি হাসনাবাদ মসজিদ মার্কেটের টিনশেডে ভাড়া থাকতেন। স্থানীয়রা তার লাশ মোকামপাড়া এলাকায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ বলা যাবে।
