ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক যুবককে হত্যার পর লাশ মহাসড়কের পাশে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দবাদ কামালের বালুর মাঠ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, তার দুই কানের কাছে আঘাতে চিহ্ন রয়েছে। গলা ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির শরীরে ৩৫ বোতল ফেনসিডিল বাঁধা ছিল। কে বা কাহারা তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তার পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
