জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মানিকগঞ্জ অদম্য স্কাউট গ্রুপ নিরাপদ পাখির অভয়ারণ্যের লক্ষ্যে জেলায় এক হাজার মাটির পাখির বাসা গাছে লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে। জেলা প্রসাশক রাশিদা ফেরদৌস শুক্রবার সকালে তার বাসভবনের গাছে হাঁড়ি ঝুলিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, অদম্য স্কাউট গ্রুপের সম্পাদক সাদিকুর রহমান সোহা, সিনিয়র রোভার রাজিবসহ স্কাউটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাদিকুর রহমান সোহা জানান, আমাদের যান্ত্রিক জীবনের ভিড়ে পাখিরা শহর ছেড়ে অভয়ারণ্যে চলে যাচ্ছিল। আজ বিশেষ দিনে পাথিদের শহরমুভি করতে আমরা এ উদ্যোগটি গ্রহণ করেছি। এজন্য তারা এক মাস যাবত স্কাউটের সদস্যদের নিয়ে পাখির বাসা সবুজ রঙ্গে রাঙ্গিয়েছে।
