দিল্লীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৩:০১
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদা এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার ভারতের দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনে উদযাপিত হয়েছে।
 
দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, আলোচনা, দোয়া ও প্রার্থনা, কেক কাটা এবং শিশু সমাবেশ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও তার স্ত্রী তোহফা জামান আলী।
 
ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দিল্লীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথি, হাইকমিশনার কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারবর্গ, দিল্লীতে-এ বসবাসরত বাংলাদেশি ও ভারতীয় শিশু-কিশোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।