জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদা এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ অ্যাম্বেসিতে উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, আলোচনা, দোয়া ও প্রার্থনা, কেক কাটা এবং শিশু সমাবেশের আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর উপর শর্ট-ফিল্ম প্রদর্শিত হয়। এতে অংশ নেন উজবেকিস্তানে বাংলাদেশের অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি মাসুদ মান্নান।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথি, কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারবর্গ, সেখানে বসবাসরত বাংলাদেশি শিশু-কিশোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
