ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৪:৫০
 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে এক হাজার ১০পিস ইয়াবাসহ মনু মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪।
 
মনু মিয়া পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার আলীনগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
 
র‌্যাব জানায়, শুক্রবার রাতে বিজয়নগর থানার হরষপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে ঢাকায় যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি দল মেজর শেখ নাজমুল আরেফিন ও এডি চন্দন দেব নাথ এর নেতৃতে সেখানে অভিযান চালায়। এ সময় মনু মাদকদ্রব্য ফেলে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য চার লাখ ছয় হাজার টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।