করুনারত্নকে ফেরালেন সাকিব

আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৭:২৩
বাংলাদেশের গলার কাটা হয়ে উইকেটে পড়েছিলেন লঙ্কান উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে। অবশেষে তাকে ফেরালেন স্পিন জাদুকর সাকিব আল হাসান।
 
৮১তম ওভারের তৃতীয় বলে সাকিবের একটি ফ্লাইটেট ডেলিভারীতে ডিফেন্স করতে গিয়ে বল ব্যাটের কোণায় লেগে চলে স্লিপে দাড়ানো সৌম্য সরকারের হাতে।
IMG0
অাউট হওয়ার আগে করুনারত্ন ১০ চার ও ১ ছয়ে ১২৬ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেন। লঙ্কানদের দলীয় সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২১৯। লিড ৯০ রান।
 
ক্রিজে অপরাজিত অাছেন দিলুরুয়ান পেরেরা (৫) লঙ্কান অধিনায়ক  হেরাথ (০)। লঙ্কানদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দিতে বাংলাদেশের প্রয়োজন তিন উইকেট। চতুর্থ দিনের খেলা এখনো প্রায় ২০ ওভারের মত বাকি আছে।