জীবননগরের উথলীতে পাওয়ার ট্রিলারের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রী ইভা খাতুন (১৫) নিহত হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা সদরের হরিশপুরের ইন্তাজুল ইসলামের মেয়ে ইভা জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। স্কুল ছুটির পর দুপুরে বাইসাইকেলযোগে তিনি বাড়ি ফিরছিলেন।
উথলী-ডিঙ্গেদাহ সড়কের উথলী রুপির চারা বটগাছের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পাওয়ার ট্রিলার তাকে পিষ্ট করে। আহত ইভাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
